বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্র
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
14 আগস্ট 2023, 04:57 দুপুর
•
391 বার পঠিত
আজ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।
এ সভা আয়োজিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে। এ সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর ৭ জন হত্যাকারীর মধ্যে সরকার তথ্য পেয়েছে ২ জনের। বাকি ৫ জনের তথ্য এখনো পাওয়া যায়নি, তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এই ৫জনের তথ্য যদি কোনো নাগরিক দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।