শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 09:23 সকাল • 251 বার পঠিত
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু

২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে। এবার মহাকাশে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। দ্বিতীয় স্যাটেলাইটটির ধরন নির্ধারণে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) একটি পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে মহাকাশে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’-এর ধরন নির্ধারণের জন্য ফ্রান্সের প্রাইসওয়াটার হাউসকুপার্সকে (পিডব্লিউসি) নিয়োগ দিয়েছে বিএসসিএল। মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি অনুষ্ঠান শেষে শাহজাহান মাহমুদ বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ১ লাখ ৮৫ হাজার ডলারের (১ কোটি ৫৬ লাখ টাকা) চুক্তি হয়েছে। এরপরের সর্বনিম্ন দরদাতা ছিল ৫ লাখ ডলারের ওপর। কোনো স্যাটেলাইটটি বাংলাদেশের জন্য উপযোগী, তা ঠিক করতে পিডব্লিউসি পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিএসসিএলকে পরামর্শ দেবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, দ্বিতীয়টি হাইব্রিড স্যাটেলাইট হতে পারে। এই স্যাটেলাইটটি আবহাওয়া, নজরদারি বা নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যবহৃত হবে। তবে এখনো যেহেতু ধরনটি ঠিক হয়নি, তাই দ্বিতীয় স্যাটেলাইটে কত খরচ হবে, এটি এখনো অজানা।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে কত টাকা আয় হচ্ছে, এমন প্রশ্নে শাহজাহান মাহমুদ বলেন, এখন আমরা প্রথম স্যাটেলাইট থেকে বছরে ১২০ কোটি পাচ্ছি। এই টাকা টেলিভিশন চ্যানেলগুলো থেকে আসছে। প্রথম স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের ২০টি নিজেদের জন্য রেখে বাকি ২০টি বাণিজ্যিক কাজে ব্যবহার করব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।