বঙ্গবন্ধু সেতুতে রোজ গড়ে তিন কোটি টাকার টোল আদায়
গত চার দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হয়েছে দেড় লাখের বেশি গাড়ি। প্রতিদিন টোল আদায় হয়েছে গড়ে তিন কোটি টাকার মতো।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, এবারের ঈদযাত্রায় মহাসড়কে গাড়ি চলেছে বেশি। পারাপার হয়েছে বেশি। টোলও আদায় হয়েছে বেশি। সেতুর সব টোল বুক চালু রাখা হয়।
হিসেব করে দেখা গেছে গত চারদিনে পৌনে ১২ লাখ টাকার মতো টোল আদায় হয়েছে। এই সময়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি সেতু পার হয়েছে। স্বাভাবিক সময়ে রোজ ১৫ থেকে ১৬ হাজার গাড়ি পারাপার হয়।
গত বুধবার রাত থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার একটা হিসাব পাওয়া গেছে। তাতে দেকা যাচ্ছে এই সময়ে ১ লাখ ৫৩ হাজার ৩২৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। তাতে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।
এবারের ঈদে সর্বোচ্চ টোল আদায় হয় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত। সেদিন ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
সবচেয়ে বেশি যানবাহন পারাপারের ঘটনা শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত। এই সময়ে ৪৩ হাজার ২৫৭টি গাড়ি পার হয়। টোল আদায় হয় ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
এছাড়া গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা, শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়।