শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2022, 06:06 বিকাল • 347 বার পঠিত
বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়

রেকর্ড হয়নি। তবে একেবারে কমও যায়নি। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন। আর তাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

আজ রোববার মোবাইল বার্তায় বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ইনচার্জ প্রবীর ঘোষ এ তথ্য জানান। 

বার্তায় তিনি জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। সেতুর পশ্চিম টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ২৫৪টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪
হাজার ২৫০ টাকা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এই সেতু দিয়ে এ যাবৎকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।