বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি
অনলাইন নিউজ পোর্টাল
•
12 এপ্রিল 2021, 01:54 দুপুর
•
317 বার পঠিত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর, সায়দাবাদ, মুলবাড়ী, কড্ডার মোড় ও নলকা এলাকায় কখনো যানজট আবার কখনো ধীরগতিতে গাড়ী চলতে দেখা গেছে।
বেলা সাড়ে ১১টার পর যানজটের তীব্রতা বেড়ে যায় এবং সদর উপজেলার কড্ডার মোড় থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার পর্যন্ত বিস্তৃত হয়েছে। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর, নলকা মোড়, কড্ডার মোড় এলাকায় হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এদিকে সয়দাবাদ মুলিবাড়ীর পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে মুলিবাড়ী পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে।