`বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক মুক্তি, তাঁর কন্যাদিয়েছেন অর্থনৈতিক
আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছর- অর্থাৎ এক যুগ পূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ জানুয়ারি) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনাসভার আয়োজন করে। সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, 'বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন।' তিনি বলেন, 'শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। অন্যদিকে এ দেশের হাজার বছরের ঐতিহ্য অসাম্প্রদায়িক চেতনার মর্মমূলে আঘাত করে একটি মহল সাম্প্রদায়িকতাকে উসকে দিতে চায়।