শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 10:47 দুপুর • 1,311 বার পঠিত
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ

বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

শনিবারই শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে।নিম্নচাপের অবস্থান প্রথম থেকেই ছিল ওডিশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে থাকায় পশ্চিমবঙ্গে এর তেমন প্রভাব পড়বে না।

তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। অপরদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

তবে আলিপুর আবহাওয়া দফত জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে।