বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় ১১ জন সেনাসদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 09:03 রাত
•
155 বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় একজন কর্মকর্তাসহ ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র বলেন, রুটিন অভিযান পরিচালনার সময় সেনারা হামলার শিকার হয়। ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলেছে।
কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে নাইজেরিয়ার মধ্যবর্তী অঞ্চল বেনুতে কয়েক বছর ধরে পশুপালক ও কৃষকদের মধ্যে জাতিগত সংঘাত চলছে।
একটি সূত্র জানিয়েছে, অপরাধীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের ভয়ে বেসামরিক নাগরিকরা কোনসিসায় পালিয়ে যাচ্ছে। সেখানে এক স্থানীয় নেতার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।