শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বন্দি থাকা দুই বিখ্যাত নারী অধিকার কর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2021, 06:33 বিকাল • 203 বার পঠিত
বন্দি থাকা দুই বিখ্যাত নারী অধিকার কর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব

রবিবার প্রায় তিন বছর পর বন্দি থাকার দুই বিখ্যাত নারী অধিকার কর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। সাজা শেষ হওয়ায় মানবাধিকারকর্মী সমার বাদাভি এবং নাসিমা আল-সাদাহ মুক্তি দেয়া হয়।

২০১৮ সাল থেকে শান্তিকামী মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব। ওই বছরের আগস্টে এই দুজন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়। তারপর থেকে তারা বন্দি ছিলেন। 

সেসময় আরো বেশ কয়েকজন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশকে এখনো কারাবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা নারীর গাড়ি চালানো ও পুরুষ অভিভাবকদের আধিপত্যের অবসানের মতো মানবাধিকার ইস্যুগুলো নিয়ে এসব মানবাধিকার কর্মীরা সরব হয়েছিলেন।