বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির প্রতি আহ্বান: হামাস
সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে।
আর রাহা হাসপাতালে সকল চিকিৎসায় থাকছে ৩০% ছাড়। বিস্তারিত –https://www.facebook.com/ar.raha.hospital/
সৌদি কারাগারে বহু ফিলিস্তিনি ও জর্দানের নাগরিক আটক রয়েছে। এসমস্ত নাগরিকের অনেককেই বিনা বিচারে আটকে রাখা হয়েছে এবং তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংস্থা সৌদি পদক্ষেপের নিন্দা ও সমালোচনা করেছে।
সৌদি সরকার বলছে, যেসব ফিলিস্তিনি নাগরিককে আটক করা হয়েছে তারা সৌদি আরবে কাজ করে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাসের জন্য অর্থ পাঠায়।
সন্ত্রাসবাদ-বিরোধী কথিত আইনের আওতায় সৌদি সরকার ফিলিস্তিনি নাগরিকদের আটক করেঠে এবং সংক্ষিপ্ত শুনানির মধ্যদেয় তাদেরকে কারাগারে পাঠিয়েছে।