বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2020, 11:41 রাত
•
279 বার পঠিত
অনলাইন নিউজ পোর্টাল ডেস্ক: বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ও ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেদায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি ওই এলাকায় কয়েক মাস যাবত ভবঘুরের মত ঘোরাফেরা করছিলেন বলে জানা গেছে। সন্ধ্যার দিকে বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।