শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিয়ের কথা বলায় হত্যা?

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 12:02 দুপুর • 978 বার পঠিত
বিয়ের কথা বলায় হত্যা?

বাগেরহাটের রামপালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ভাই ও ভাতিজা। ভাইকে বিয়ের কথা বলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাই পাওয়া গেছে।  

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে বুধবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলে জানা গেছে রামপাল থানা সূত্রে। গ্রেপ্তার করা হয়েছে দুজনার মধ্যে একজনকে।

মারা গেছেন দিদারুল আলম মল্লিক (৫০)। তিনি বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামের ইউনুস মল্লিকের ছেলে। আটক আব্দুস সাত্তার মল্লিক (৪৫) দিদারুলের আপন চাচাতো ভাই।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান, কয়েক বছর আগে সাত্তারের স্ত্রী মারা গেছেন। এই রাতে দিদারুল তার চাচাত ভাই সাত্তারের ছেলে আবু বক্করকে ডেকে বলেন যে, তোমার বাবাকে একটা বিয়ে দাও। এই কথায় বক্কর রেগে গিয়ে তার বাবাকে সঙ্গে নিয়ে দিদারুলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এক পর্যায়ে আবু বক্কর ঘর থেকে দা এনে দিদারুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। 

এই ঘটনার পর বাড়ির লোকজন গুরুতর আহত দিদারুলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাত্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাত্তার হত্যার কথা স্বীকার করেছে। তার ছেলেকে ধরতে অভিযান চলছে।