শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

মোহাম্মদ খাইরুল আমিন • 05 অক্টোবর 2022, 08:57 সকাল • 382 বার পঠিত
বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

ভারত : বিয়েবাড়িতে যাওয়ার সময় একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন।  জানা  যায় দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন।

গত মঙ্গলবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

দুর্ঘটনার পরপরই হরিদ্বারের এসপি সিটি স্বতন্ত্র কুমার সিং বলেন, বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। আমরা পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। এখনও পর্যন্ত ১৫-১৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হরিদ্বার জেলার লালধাং থেকে পাউরি জেলার বিরখালে একটি বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি। পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ধুমকোট থানার পুলিশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও খবর দেওয়া হয়।

প্রসঙ্গত, গত জুন মাসেই একই রকম বাস দুর্ঘটনা ঘটেছিল উত্তরকাশী জেলায়। ২৫০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল যাত্রীবোঝাই বাসটি। ঐ ঘটনায় মধ্যপ্রদেশের পান্না জেলার ২৫ জনের মৃত্যু হয়।