শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে গোলযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 08:56 রাত • 167 বার পঠিত
বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে গোলযোগ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে গোলযোগের কারণে দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বেসরকারি অনেক ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

বিটিসিএল নিয়ন্ত্রিত সার্ভারগুলো হচ্ছে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি ও ডট বাংলা। বৃহস্পতিবার দুপুর থেকে এই তিন ডোমেইনের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়াও শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, সংবাদ সংস্থা ইউএনবিসহ বেসরকারি বহু ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটির কারণেই এ বিপর্যয় দেখা দিয়েছে।