শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2025, 12:26 দুপুর • 212 বার পঠিত
বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ হকি বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ দলের।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল পাকিস্তানের কাছে ৮-২ গোলে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ ব্যবধানে হারে স্বাগতিকরা।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগামী বছরের বিশ্বকাপ হকি বাছাইপর্বে খেলার সুযোগ হারাল বাংলাদেশ। টানা দুই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করল পাকিস্তান।

আজ মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০ ছিল।

পাকিস্তানের হয়ে সুফিয়ান খান এবং রানা ওয়াহিদ আশরাফ দুটি করে গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন ওয়াহিদ, শহিদ হাান্নান, আফরাজ এবং আম্মাদ ভাট।

ম্যাচের ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ।

আগামী ১৬ নভেম্বরে নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।