বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে একদিনে আরো সাড়ে ৭ হাজার মৃত্যু
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং মারা গেছেন ৭ হাজার ৬৩০ জন।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে এদিন মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন এবং রাশিয়ায় ১ হাজার ১৮৯ জন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বুধবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৪ হাজার ৯০১ জন এবং রাশিয়ায় ছিল ৪০ হাজার ৪৪৩ জন।
এ দুই দেশ ছাড়া করোনায় নতুন আক্রান্ত ও মৃতের উচ্চহার দেখা দেওয়া দেশগুলো হলো- যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৪১ হাজার ২৯৯, মৃত্যু ২১৭), তুরস্ক (নতুন আক্রান্ত ২৯ হাজার ৭৬৪, মৃত্যু ২৪৬), জার্মানি (নতুন আক্রান্ত ২৬ হাজার ৪৫৩, মৃত্যু ১৮৪) ও ইউক্রেন (নতুন আক্রান্ত ২৩ হাজার ৩৯৩, মৃত্যু ৭২০)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। এরপর দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।