বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪৫ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
02 সেপ্টেম্বর 2021, 09:48 সকাল
•
251 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১০ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে।
একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ১২৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭২ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২১ কোটি ৯২ লাখ ২৮ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ১ হাজার ৪৮০ জন।