বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে ,শনাক্ত কমেছে
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৬১ হাজার ৭৫৯ জনে পৌঁছেছে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮০ হাজারেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ৫৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ হাজার ৫৮৪ জন মারা গেছেন।
করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ৯৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১২ লাখ ১৮ হাজার ৯৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ২৯৫ জনের।