শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ১৬০০

মোহাম্মদ খাইরুল আমিন • 09 জুন 2022, 11:47 দুপুর • 234 বার পঠিত
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ১৬০০

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৬০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৬১ হাজার।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ কোটি ৭১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ২৫ হাজার।

বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৫ হাজার ৪৯৯ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫৮২ জনে।