শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরো ৬ লাখ শনাক্ত, মৃত্যু কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2022, 12:21 দুপুর • 275 বার পঠিত
বিশ্বজুড়ে আরো ৬ লাখ শনাক্ত, মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যার সঙ্গে কমেছে সংক্রমণের ঘটনাও। এই একদিনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২২ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানাচ্ছে এই তথ্য। রোববারও সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় পাওয়া গেছে উত্তর কোরিয়ার নাম। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন। মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় ২৪ লাখ ৬০ হাজার ৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৬ জন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটিতে করোনা রোগী ধরা পড়ে।  

দৈনিক প্রাণহানীতে এদিন শীর্ষে ছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানো রাশিয়ার নাম। দেশটিতে এই সময় করোনায় মারা গেছেন ১০২ জন।  নতুন করে এইভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন। আর মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ২৭০ জন।

দৈনিক মৃত্যুর তালিকায় রাশিয়ার পর আছে ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তাইওয়ানের নাম। দুনিয়া জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫২ কোটি ৬৯ লাখের ঘর ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬৩ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ কোটি ৬৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬৩ লাখে।

আগের দিনের তুলনায় অবশ্য শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা প্রায় ছয়শো কমেছে। সব মিলে এই ভাইরাসে এখন অব্দি মারা গেছেন ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী নতুন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে দেড় লাখের বেশি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা তাতে বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন। মারা গেছেন ৭২ জন। জার্মানিতে এই সময়ে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন। মারা গেছেন ৭৬ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫০৭ জন। এই সময়ে দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন। মারা গেছেন ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪২ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন। মারা গেছেন ৯১ জন। ব্রাজিল গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। 

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮ জন। এই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬২৮ জন। মারা গেছেন ৪৯ জন। চিলিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৫২ জন। মারা গেছেন ১২ জন। এই সময়ে গ্রিসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৪ জন। মারা গেছেন ২১ জন।