শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিশ্বের সঙ্গ একই দিনে রোজা-ঈদ পালনের পথ খুঁজতে বললেন তারেক রহমান

মোহাম্মদ খাইরুল আমিন • 02 মার্চ 2025, 11:11 রাত • 232 বার পঠিত
বিশ্বের সঙ্গ একই দিনে রোজা-ঈদ পালনের পথ খুঁজতে বললেন তারেক রহমান

রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশের জনগণকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। রমজান সংযম করতে শেখায়, কীভাবে মানুষ ও আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াতে হয়, সে বিষয়ে শিক্ষা দেয়।”

এছাড়া, সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কি না, তা নিয়ে ওলামা-মাশায়েখদের চিন্তা-ভাবনা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে। আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে”।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ”গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই পতিত স্বৈরাচারী এবং তার সহযোগীরা ষড়যন্ত্রের সুযোগ পাবে”। তিনি দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানান এবং রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।