শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চার্জার নিয়ে আসছে রিয়েলমি

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ফেব্রুয়ারি 2022, 06:34 বিকাল • 324 বার পঠিত
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চার্জার নিয়ে আসছে রিয়েলমি

নতুনত্বের ছোয়ায় দিন দিন পাল্টে যাচ্ছে বিশ্বপ্রযুক্তি। এবার বিশ্বের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে রিয়েলমি। বর্তমানে সবচেয়ে দ্রুতগতির চার্জ নেয়ার রেকর্ডটি আছে শাওমির দখলে। নতুন চার্জার এর চেয়েও দ্রুতগতিতে চার্জ নেবে।আন্তর্জাতিক বাজারের জন্য রিয়েলমি জিটিটু প্রো স্মার্টফোনের পাশাপাশি এ চার্জারটিও নিয়ে আসা হচ্ছে। এর সাহায্যে চার হাজার অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি মাত্র আট মিনিটেই পরিপূর্ণ চার্জ হয়। 

রিয়েলমির নতুন এই চার্জারের একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা গেছে, পূর্বে কোম্পানিটির পাওয়ার অ্যাডাপ্টারের মতো এটিও সাদা রংয়ের হবে। ছবিতে চার্জারের প্লাগের অংশও দেখা গিয়েছে।

চার্জারটির উপরে লেখাগুলোর মধ্যে মডেল নম্বরও দেখা যাচ্ছে; যা ভিসিকে৮এইচএসিএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চার্জারের ওপরে লেখা দেখে বলা যায় এটি ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) সমর্থন করবে। তবে এটি সর্বোচ্চ ৪৫ওয়াট পর্যন্ত।