শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিশ্বের সবচেয়ে দামি আম `সূর্যডিম` এখন বাংলাদেশের বাজারে

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 10:01 দুপুর • 1,766 বার পঠিত
বিশ্বের সবচেয়ে দামি আম `সূর্যডিম` এখন বাংলাদেশের বাজারে

বিশ্ববাজারে এটি 'রেড ম্যাঙ্গো বা 'এগ অব দ্য সান' নামেও পরিচিত' জাপানি ভাষায় আমটিকে বলা হয় 'মিয়াজাকি।' তবে বাংলায় এই আমটি পরিচিতি পেয়েছে 'সূর্যডিম' নামে। বিশ্বের বিভিন্ন দেশে এই আম কেজি প্রতি ৫০০০-৬০০০ টাকায় বিক্রি হয়ে থাকে।

 লাল রঙ ও আকারে অনেক বড় হওয়ার জন্য এর নাম 'এগ অব দ্য সান।' এই আম সাধারণ আমের চাইতে বড় ও লম্বা, স্বাদে মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল-বেগুনির মিশ্রণে একটি রঙের।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম, যার প্রতি কেজি খুচরা বাজারে ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। দামি এই আমটি জাপানি প্রজাতির বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তবে এটি এখন বিশ্বের বিভিন্ন দেশে চাষ হচ্ছে।

প্রতি আমের ওজন ৩৫০ থেকে ৪৫০ গ্রামের মতো হয় বলে দেশের বাজারে একেকটি আমের দামই পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। মূলত চাহিদার তুলনায় যোগান কম থাকা, সুস্বাধু , ভিন্ন রঙ এবং চাষপদ্ধতির কারণে আমটির দাম এতো বেশি।