শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বের মসজিদ সংস্কৃতি নিয়ে সৌদিতে প্রথম প্রদর্শনী

অনলাইন নিউজ পোর্টাল • 26 মার্চ 2021, 10:48 দুপুর • 76 বার পঠিত
বিশ্বের মসজিদ সংস্কৃতি নিয়ে সৌদিতে প্রথম প্রদর্শনী

সারা বিশ্বে  বিভিন্ন দেশের শতাধিক মসজিদ সংস্কৃতি ও ইসলামী শিল্পকলার নিদর্শন নিয়ে প্রথমবারের মতো প্রদর্শনী শুরু হয়েছে। সৌদি আরবের গারবে আল দারহান এলাকায় কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার ভিন্নধারার এ আয়োজন করে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত মসজিদ প্রদর্শনী চলতে থাকবে। 

'শাতার আল মসজিদ : দ্য আর্ট অব ওরিয়েন্টেশন' প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন স্থানের ১১৬টি উপাদান, শিল্পকর্ম ও নকশা উপস্থাপন করা হয়। এতে শতাব্দিকাল যাবত মসজিদের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব বিকশিত হওয়ার প্রেক্ষাপট দর্শকদের সামনে তুলে ধরা হয়।

তা ছাড়া প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন মসজিদে ভার্চুয়ারি ভ্রমণের সুযোগ আছে। এ ছাড়া বিভিন্ন মসজিদের সরাসরি লাইভ প্রোগ্রামেও অংশগ্রহণ করা যাবে। এমনকি মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির লাইভেও অংশ নেওয়া যাবে। 

আরব ও আন্তর্জাতিক বক্তা, গবেষক, কবি, শিল্পী, শিক্ষাবিদ ও ঐতিহাসিকদের বিভিন্ন প্রগ্রামেও অংশ নেওয়ার সুযোগ আছে। মসজিদভিত্তিক সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব প্রদর্শনীর মাধ্যমে সমাজ ও ব্যক্তিপর্যায়ে ইতিবাচক প্রভাব তৈরি করতে এ অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়।

দ্য আর্ট অব ওরিয়েন্টেশন প্রদর্শনীতে ইসলামের ইতিহাসে যুগ যুগ ধরে ক্লিনিক ও মাদরাসা হিসেবে মসজিদের ব্যবহার, চিকিৎসা প্রদান, চিকিৎসাবিষয়ক বিভিন্ন গ্রন্থ সরবরাহসহ বিভিন্ন সামাজিক কাজে মসজিদের প্রভূত ভূমিকার তথ্য তুলে ধরা হয়। 

সৌদি আরবে এবারই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এ ধরনের প্রদর্শনী আয়োজিত হয়েছে। মসজিদসংশ্লিষ্ট ইতিহাস, প্রত্নতত্ত্ব ও প্রাচীন ঐহিত্য তুলে ধরতে এটি একটি অভিনব পদ্ধতি।