শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বের ৭৬ লাখেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুলাই 2020, 09:20 রাত • 211 বার পঠিত
বিশ্বের ৭৬ লাখেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭৬ লাখে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৭৬ লাখ ২৫ হাজার ৩৭৬ জন এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। অতঃপর, সেখান থেকে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। চীন থেকে ভাইরাসটি ছড়ালেও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ।

বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ২৩৪ জন মানুষ এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন। তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৪৭২ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৬৪৮ জন।

এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ৯৮ হাজার ৩১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।