বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু ৬২ লাখ ছাড়াল
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 এপ্রিল 2022, 09:44 সকাল
•
873 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। অপরদিকে একদিনে ৮ লাখ ৭২ হাজার ২১৪ জন সুস্থ হয়েছেন।
মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।