বিশ্বেজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৫ কোটি ২ লাখ
অনলাইন নিউজ পোর্টাল
•
07 নভেম্বর 2021, 08:42 সকাল
•
327 বার পঠিত
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২ লাখ ছাড়িয়েছে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৫০ লাখ ৫৯ হাজার ৭১৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৯৯৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৬৩১ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৯৫ জন।