শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2022, 09:07 সকাল • 277 বার পঠিত
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যু

বিশ্বেজুড়ে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৬ হাজার ৩৯৭ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৫১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ ৩ হাজার ৮১৯ জনে।
 
আজ (৮ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন ১৬১ জন।