বিশ্বে করোনায় মৃত্যু ৩ হাজার ৭৩০, আক্রান্ত ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ৭৩০ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১ হাজার ৪৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৪০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৮৫৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন।
অন্যদিকে রাশিয়ায় একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন।
এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩২৭ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৮৬৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে মারা গেছেন ১২৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ৬২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফিলিপাইনে ২৪ জন, কানাডায় ১৬ জন, হংকংয়ে ২৪৯ জন, আর্জেন্টিনায় ৪৪ জন, ইরানে ৭২ জন, মালয়েশিয়ায় ৮৫ জন, চিলিতে ৬৫ জন এবং থাইল্যান্ডে ৮৭ জন মারা গেছেন।