বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সাত হাজারের বেশি মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
31 আগস্ট 2021, 09:35 সকাল
•
340 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৭ হাজার ২৭৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান এ বিষয়ে ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে আজ মঙ্গলবার আরও জানা গেছে,
সারা বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ২৩ হাজার ৭৬৬ জনে। ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭৬৬ জনে। সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৫৬ হাজার ৩৯৩ জন।