শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৮ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 14 এপ্রিল 2022, 09:18 সকাল • 251 বার পঠিত
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৮ জনের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৭৪৮ জনের মৃত্যু । আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় চারশ কমেছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ১৩ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে।
 
আবার ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ২১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩২ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫০ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে।

মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণে ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ১৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৬৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২০ হাজার ৩৪ জন মারা গেছেন।