শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৭ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2022, 09:51 সকাল • 576 বার পঠিত
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৭ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়ে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৪৫ জন। গত সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয় ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫ হাজার ৪৯৯ জনের।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ২২ হাজার ৪৭৯ জন আক্রান্ত এবং একই সময়ে ১১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত মোট ৮ কোটি ২১ লাখ ১ হাজার ১২১ জন আক্রান্ত এবং ১০ লাখ ১২ হাজার ৪০৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২১ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জনের এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জনের।