বিশ্বে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি,২৪ ঘন্টায় ৭ হাজার ৯১০
শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন যত মানুষ, তার চেয়েও এ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অধিক সংখ্যক। এছাড়া এদিন বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স বিশ্লেষণে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ লাখ ১৯ হাজার ৮৯২ জন। এছাড়া শুক্রবার বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন মারা গেছেন ১৮৬ জন। এদিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৮৬ জন।
এদিকে বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৭৯ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৪০৮ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৭১ হাজার ৮৭১ জন।
শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।