বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্র শীর্ষে
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসে মারা গেছেন ১ হাজার ১৪২ জন। আগের দিন এর চেয়ে প্রায় ২০০ মানুষ বেশি মারা গিয়েছিলেন। আর এই সময়ে বিশ্বে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৭৪৪ জন।
আগের দিন এর চেয়ে প্রায় ১৭ হাজার রোগী বেশি ছিল।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৩ লাখ ১৮ হাজার ৮৯৩ জন। আর শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৪৫১ জন।
করোনায় সারা বিশ্বে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখে ওয়ার্ল্ডোমিটারস ওয়েবসাইট। তাদের কাছ থেকেই পাওয়া যায় এইসব তথ্য।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাইওয়ান, স্পেন, জার্মানি, রাশিয়া ও অস্ট্রেলিয়া গেল ২৪ ঘন্টায় মৃত্যুর তালিকায় পরের জায়গাগুলোতে আছে।
গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২১ জন। আর ভাইরাসটিতে এই সময়ে মারা গেছেন ৩১৬ জন। দেশটিতে এ নিয়ে ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ৬০৩ জন করোনায় আক্রান্ত হলেন। আর সব মিলে মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানের দেশ তাইওয়ান। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৪২ জন। সেদেশে একদিনে শনাক্তের সংখ্যা ৭৬ হাজার ৫৬৪ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত তাইওয়ানে মোট ২২ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ হাজার ৬৬৩ জন।
এই সময়ে সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে উত্তর কোরিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮২ হাজার ১৬০ জন নতুন রোগী পাওয়া গেছে। তাতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৯ লাখ ১৭ হাজার ৫৮০। দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ৭০
জন।
জার্মানিতে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৯৭, মারা গেছেন ৮১ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন, সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৮৮ জন। ফ্রান্সে এই সময়ে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৩০ জন, মারা গেছেন
৩৮ জন। দক্ষিণ আফ্রিকায় নতুন রোগী পাওয়া গেছে ২ হাজার ২৮ জন, মারা গেছেন ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫২২ জন, মারা গেছেন ১৭ জন। ইতালিতে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৯
জন, মারা গেছেন ৪০ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় স্থানে আছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১৮৯ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থান ভারতের। মৃতের সংখ্যার তালিকায় অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে ২ হাজার ২৭৩ জন নতুন রোগী পাওয়া গেছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৮৭২ জন্ সব মিলে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬৫১ জন।