শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2022, 09:24 সকাল • 262 বার পঠিত
বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১৬ জনের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩৫০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৬ লাখ ৫ হাজার ১৯৯ জনে পৌঁছেছে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৯ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে জানা যায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৮ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ৯৮১ জন মারা গেছেন।