শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 10 অক্টোবর 2020, 10:49 রাত • 1,205 বার পঠিত
বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৪৭ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৩ জন।

 

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জনের।

 

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।