বিশ্বে গত ২৪ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ৬৫৯,শনাক্ত প্রায় তিন লাখ
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 নভেম্বর 2022, 10:31 দুপুর
•
496 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ১দিনে ৬৫৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৩৪৫ জন।
এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ সাত হাজার ৭৯৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৭৯০ জনে।
আজ বুধবার (৯ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ফ্রান্সে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।