বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার মৃত্যু, শনাক্ত ১৬ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ২৩ হাজার ৯০০ জনে পৌঁছেছে।
ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে তিন লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪২ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ৩২৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৭৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৩৬৯ জন মারা গেছেন।