শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ৫৪ লাখের বেশি

মোহাম্মদ খাইরুল আমিন • 31 ডিসেম্বর 2021, 09:48 সকাল • 381 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ৫৪ লাখের বেশি

ফের সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ লাখ ৬৮ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছ ,মারা গেছে ৬ হাজার ৭৫৮ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট শনাক্ত ২৮ কোটি, ৬৮ লাখ ৫২ হাজার ৯৪৭ ও মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে।

আজ শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, ২৯ ডিসেম্বর বিশ্ব জুড়ে করোনায় ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউক্রেন।

ওয়ার্ল্ডোমিটারস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। তবে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সোয়া ২ লাখেরও বেশি।