শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ২ লাখের বেশি

মোহাম্মদ খাইরুল আমিন • 09 অক্টোবর 2022, 09:54 সকাল • 349 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ২ লাখের বেশি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৫১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে।

আজ রোববার (৯ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ১০৬ জন। জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৮৩ জন। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬০৩ জন।