শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 09:29 সকাল • 396 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে

 ফের বিশ্বে দৈনিক করোনায় মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩৯ হাজার।

 ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৯৬ জন। যা  আগের দিনের চেয়ে ৭ শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মারা গেছেন ৫৩ লাখ ২৭ হাজার ৪১৮ জন।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জনে।