শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের

মোহাম্মদ খাইরুল আমিন • 16 এপ্রিল 2022, 09:01 সকাল • 250 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের

বিশ্বজুড়ে করোনা মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের।  করোনা পজিটিভ হিসেবে শুক্রবার শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন। অন্যদিকে এদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ১১৩ জন।
মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে।

এদিকে গত মার্চের শুরু থেকেই করোনা সংক্রমণের উল্লম্ফন ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এর জের এখনও চলছে। শুক্রবারও করোনা সংক্রমণে এ দেশটি বিশ্বে শীর্ষ ছিল। অন্যদিকে করোনায় অসুস্থ হয়ে এদিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮০৮ জন এবং অসুস্থ হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

আর যুক্তরাষ্ট্রে এ দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭২ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৫৮৩ জন।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এ রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৪২ হাজার ৭৮১ জন।