বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭৯৯
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 নভেম্বর 2022, 09:42 সকাল
•
446 বার পঠিত
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৭৯৯ জনের। এছাড়া এইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭২ হাজার ৪১৩ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন। আর মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের।
গত শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।