বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৩৪, শনাক্ত ১ লাখ ২৪ হাজার
মোহাম্মদ খাইরুল আমিন
•
30 জানুয়ারী 2023, 11:49 দুপুর
•
297 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৫৯ হাজার ২২৭ জনে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৭ জন।
আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ২০ হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩২০ জনে।
আজ সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৯ জন। প্রাণহানি হয়েছে ২৫১ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৭ হাজার ৬৩৯ জন মারা গেছেন।