শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 09:49 সকাল • 335 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ হাজার ২৮০ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৭৭ হাজার ১৩১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৪০ হাজার ২৩৫ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯৯ জনে।

 গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৯ জন। মারা গেছেন ৫৭৫ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পাঁচ কোটি এক লাখ ২৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ১০ হাজার ৩৬ জন।