বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এক হাজার ৩২৫ জন
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩২৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৯ হাজার ৪৯৭ জনে।
এর মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৫৭১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২১ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৭৭২ জনে।
আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭০ জন এবং মারা গেছেন ১ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩২ লাখ ৭০ হাজার ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৯ জন মারা গেছেন।
তবে অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২৬৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩১ হাজার ২১৮ জন মারা গেছেন।