শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩ হাজার ৫৭৩ জন,শনাক্ত ১২লাখ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2022, 10:12 দুপুর • 239 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩ হাজার ৫৭৩ জন,শনাক্ত ১২লাখ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন।  

আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য অনুযায়ী , মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৭৭৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৯১ হাজার ৪২৫ জনের। এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৩১৭ জন।