শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ৫ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মার্চ 2022, 09:50 সকাল • 297 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ৫ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮৭ হাজার ৩০২ জনে।

 এদিকে  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৮৩৪ জনে।
আজ (১৮ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি ও পোল্যান্ডের মতো দেশগুলো।