শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩০০ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 14 আগস্ট 2022, 10:57 দুপুর • 266 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩০০ জনের মৃত্যু

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায়  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৩০০ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও পৌনে ৬ লক্ষাধিক মানুষ।

তবে ,দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিন কোরিয়া, রাশিয়া ও ইরান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ কোটি ৪৬ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৫৩ হাজার।

রোববার (১৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৭ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে ছয়শোর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৩ হাজার ৪৭৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দেড় লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৬০৩ জনে।