বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ হাজার মৃত্যু,শনাক্ত সাড়ে ১৪ লাখ
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৭৭ জনের মৃত্যু। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুইশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।
তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন এবং ১৬ হাজার ২৩০ জন মারা গেছেন।